ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল দলে ডাক না পেয়ে নতুন বার্তা নেইমারের

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এবারের দলে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ইনজুরিতে পড়েন তিনি। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার তাই এবারও ফেরা হয়নি দলে।

Shamol Bangla Ads

ব্রাজিলের দল ঘোষণার পর মুখ খুলেছেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা তারকা নেইমার। ইনজুরি মুক্ত হওয়ার লড়াই শুরু করেছেন তিনি। জিমে কেটেলবেলস নিয়ে ট্রেনিংয়ের একটি ছবি পোস্ট করে দৃঢ় সংকল্পের কথা বলেছেন।

নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘লক্ষ্য অর্জনে আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় দরকার। এ থেকেই সাফল্য আসে। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন নাও করতে পারেন আকাঙ্ক্ষা এবং বাধা অতিক্রমের চেষ্টা নিয়ে অন্তত প্রশংসীয় কাজগুলো করুণ।’

Shamol Bangla Ads

জানা গেছে, নেইমারের এবারের ইনজুরি খুব একটা গুরুতর নয়। তার ঊরুর মাংসপেশি ফুলে গেছে। এক সপ্তাহ পরে দলীয় অনুশীলনে ফেরার জোর সম্ভাবনা আছে তার। তবে ডন কার্লো ইনজুরিতে পড়া কাউকে দলের বোঝা বানাতে চান না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ডাক পেতে হলে শতভাগ ফিট হতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!