ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চমক রেখে দল ঘোষণা করলো ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

Shamol Bangla Ads

তবে ইনজুরির কারণে এবারও দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে সেপ্টেম্বরের ম্যাচে ফেরার সম্ভাব্য মুখ হিসেবে দেখা হলেও, ইনজুরির কারণে তাকে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে।

শুধু নেইমারই নন, নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র, তাই তাকে স্কোয়াডে রাখেননি কোচ। আরও বড় চমক এসেছে রিয়াল মাদ্রিদের আরেক তরুণ তারকা রদ্রিগোর বাদ পড়া নিয়ে। জানা গেছে, নতুনদের সুযোগ করে দিতেই তাকে দলে রাখেননি আনচেলত্তি।

Shamol Bangla Ads

যদিও ইতোমধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল, তবুও বাছাইয়ের এই দুটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ আনচেলত্তি। ফলে অভিজ্ঞদের সঙ্গে সম্ভাবনাময় তরুণদের মিশ্রণে দল সাজিয়েছেন তিনি।

দলে ফিরেছেন আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোস- যারা দলের অভিজ্ঞ স্তম্ভ। আর নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও, যাকে ঘিরে ভবিষ্যতের অনেক আশা করছে ব্রাজিল ফুটবল।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা

আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো , কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!