ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

খবর টি পড়েছেন : ৬০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশ সাজিয়ে চমক দেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। শুরুর তালিকায় জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নিজে গোল করলেন, করলেন এমবাপ্পেকেও অ্যাসিস্ট। তাদের ২ জনের দাপটেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

Shamol Bangla Ads

ম্যাচের শুরুটা ছিল এমবাপ্পের। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে ৬৩ মিনিটে মাঠে নামেন ভিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নামার পর খেলায় গতি ফেরে। ৮৩ মিনিটে তার পাস থেকে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। আর যোগ হওয়া সময়ে ভিনিসিয়ুস নিজেই বল জালে জড়িয়ে দেন, নিশ্চিত করেন মাদ্রিদের বড় জয়।

তবে গোল-অ্যাসিস্টের বাইরে ভিনির আচরণও আলোচনায় আসে। অ্যাসিস্ট করার পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে এগিয়ে এসে মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরে গোল করার পর প্রতিপক্ষ সমর্থকদের সামনেই উদযাপন করেন ভিনি।

Shamol Bangla Ads

ভিনির জায়গায় শুরুর একাদশে ছিলেন রদ্রিগো। যার ভবিষ্যৎ নিয়ে গ্রীষ্মকালেই ছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, বাঁ দিকের উইংয়ে খেলার ইচ্ছার কথাও নাকি জানিয়ে দিয়েছেন তিনি।

গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে বড় কোনো ট্রফি জিততে না পারলেও নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে তারা ইতিমধ্যেই ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

ম্যাচ শেষে রিয়াল কোচ আলোনসো বলেন, ভিনি নামার পর খেলাটা পাল্টে গেছে। দুটো গোলেই সে মূল ভূমিকা রেখেছে। আসলে মৌসুমে অনেক ম্যাচ বাকি, তাই সবাইকেই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। কখনও শুরুর একাদশে, কখনও বেঞ্চ থেকে নেমেও খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ ভিনি তার প্রমাণ দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলী পরবর্তী সংবাদ ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা?

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads