ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডেতে ইতিহাস গড়া সংগ্রহ করলো অস্ট্রেলিয়া

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর আগে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ হার দেখেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজ খুইয়ে অবশেষে ভয়ংকর চেহারায় ফিরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ম্যাকেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে ৪৩১ রানের পাহাড় গড়েছে অসিরা। এই ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ার ৩ ব্যাটার করেছেন সেঞ্চুরি। তারা হলেন-ট্রাভিস হেড, মিচেল মার্শ আর ক্যামেরন গ্রিন। হেড ১০৩ বলে ১৭ চার আর ৫ ছক্কায় খেলেন ১৪২ রানের ইনিংস। মার্শ ১০০ করেন ১০৬ বলে ৬ চার আর ৫ ছক্কায়। উদ্বোধনী জুটিতে তারা গড়েন ২০৫ রানের জুটি।

এরপর ৪৭ বলে সেঞ্চুরি হাঁকান গ্রিন। যা কিনা অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম। ৫৫ বলে ৬ চার আর ৮ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন গ্রিন। ৩৭ বলে অপরাজিত ৫০ আসে অ্যালেক্স ক্যারের ব্যাট থেকে।

Shamol Bangla Ads

কেশভ মহারাজ আর সেনুরান মুথুসামি নেন একটি করে উইকেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!