ads

শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিপিএলে নাম লেখালেন মোহাম্মদ রিজওয়ান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো নাম লেখালেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। মৌসুমের বাকি সময়ে তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলবেন।

Shamol Bangla Ads

মাঠ ও মাঠের বাইরে ভালো সময় যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। কিছুদিন আগেই তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে পাকিস্তান দল। তার পাশাপাশি গত এক বছর ধরে তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না।

এছাড়াও, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। এদিকে পিসিবি রিজওয়ানকে এশিয়া কাপ ও আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে রাখেনি। ফলে সিপিএলে খেলায় তার কোনো বাধা নেই। আর রিজওয়ানের এই চুক্তির ফলে সিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা আরও বেড়েছে।

Shamol Bangla Ads

অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসে রয়েছেন উসামা মির। এছাড়া, প্যাট্রিয়টস দলে আগে থেকেই আছেন দুই পাক পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এ আসরে আরও খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!