ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাঠে ফিরেই মেসি ম্যাজিক, মায়ামির জয়

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

১৫ দিনের ইনজুরি বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরাতেই বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। বদলি হিসেবে নামা মেসির এক গোল ও এক অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।

Shamol Bangla Ads

মেসির ফেরার কথা আগে থেকেই জানা ছিল। তবে প্রথম একাদশে রাখা হয়নি তাকে। বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে ছাড়া ম্যাচের শুরুতেও দারুণ খেলছিল মায়ামি। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতায় ফেরে গ্যালাক্সি। এরপরই দৃশ্যপটে আসেন মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান তিনি। চলতি মৌসুমে মেজর সকার লিগে এটি মেসির ১৯তম গোল।

শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়।

Shamol Bangla Ads

২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় ৪ নম্বরে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে। মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!