ads

শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ার কাছে এবার সিরিজ হারলো দক্ষিণ আফ্রিকা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

অপেক্ষা ফুরাল না। উল্টো বাড়ল দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। আজ সুযোগ ছিল সেবারের মতোই ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের।

Shamol Bangla Ads

তবে সেটা হতে দেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার স্বীকৃতি ব্যাটারদের দ্রুত আউট করে জয়ের স্বপ্ন দেখা প্রোটিয়াদের আশা শেষ করে দিয়েছেন তিনি। শেষ ওভার পর্যন্ত গলার কাটা হয়ে দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দিয়েছেন তিনি। খেলেছেন ৬২ রানের অনবদ্য এক ইনিংস।
অন্যথা অজিদের ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের বিপরীতে শেষ হাসিটা অধিনায়ক এইডেন মার্করামের দলই হাসতে পারত।

কেননা ১২ বলে ১২ রানের সমীকরণে বোলিংয়ে এসে কী দুর্দান্ত এক ওভারই না করলেন করবিন বশ। ওভারে কোনো রান না দিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। তার ওভার থেকে অস্ট্রেলিয়া যে ২ রান পেয়েছে তা লেগ বাই থেকে।
তাই শেষ ৬ বলে সমীকরণ দাঁড়ায় ১০ রানের। অজিদের হাতে ছিল ২ উইকেট

Shamol Bangla Ads

পুরো ম্যাচের মতো শেষ ওভারটাও একাই খেললেন জয়ের নায়ক ম্যাক্সওয়েল। লুঙ্গি এনগিডির প্রথম বলে ২ রান নেওয়ার পর বাউন্ডারি হাঁকিয়ে জয়ের পাল্লাটা নিজের দিকে নিয়ে আসেন বিধ্বংসী ব্যাটার। কিন্তু তৃতীয় ও চতুর্থ বল ডট দিয়ে আবারো ম্যাচ জমিয়ে দেন এনগিডি। তবে ৫ম বলে ফুল টস দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনেন দক্ষিণ আফ্রিকার পেসার।
প্রতিপক্ষ পেসারের বল দ্রুত পড়ে রিভার্স সুইপে রোমাঞ্চকর এক জয় এনে দেন ম্যাক্সি। তাতে ১ বল হাতে থেকে জয়ের আনন্দে মাতে পুরো অস্ট্রেলিয়া।

১৭২.২২ স্ট্রাইকরেটে শেষ পর্যন্ত ৬২ অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ইনিংসটি সাজান ৮ চার ও ২ ছক্কায়। তার এমন বিধ্বংসী ইনিংসের আগে অবশ্য লক্ষ্য তাড়ার শুরুটা দারুণ পেয়েছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে যে ৬৬ রানের সংগ্রহ পেয়েছিল তারা।

তবে ১২ রানে ৪ উইকেট হারিয়ে জয় থেকে দূরে সরে যাচ্ছিল অস্ট্রেলিয়া। অন্যরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও অধিনায়ক মিচেল মার্শ ৫ ছক্কা ও ৩ চারে ৫৪ রানের ইনিংস খেলে ঠিকই জয়ের ভিত গড়ে দেন। তার আউটের পর বাকি কাজ একাই সারেন ম্যাক্সওয়েল। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ ‍উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৯ রানে ৩ ‍উইকেট হারানো প্রোটিয়াদের এই সংগ্রহটা এনে দেন দেওয়াল্ড ব্রেভিস। সর্বশেষ ম্যাচে রেকর্ড সেঞ্চুরি হাঁকানো ব্যাটার আজ করেছেন ৫৩ রান। ২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা ও ১ চারে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাসি ফন ডার ডুসেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!