ads

শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন রমজান আলী

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৬, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন

ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শেরপুর জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রিয় কমিটি। ১৬ আগস্ট শনিবার দুপুরে বিএনপি নেতা মো. রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি অনুমোদনের চিঠি হাতে পেয়েছেন সমিতির কর্মকর্তারা।

Shamol Bangla Ads

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রিয় পরিচালনা পরিষদ সভাপতি ময়নুল হক চৌধুরী স্বাক্ষরিত অনুমোদনে পত্রে বলা হয়েছে, গত ৩০ জুলাই তারিখের আবেদনের প্রেক্ষিতে গত ৯ আগস্ট সমিতির কেন্দ্রিয় কমিটির ৫ম মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক শেরপুর জেলা শাখার বর্তমান কার্যকরি কমিটি বাতিল করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি অনুমোদন করা হলো।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি শহরের নারায়ণপুর এলাকার মেসার্স রাবেয়া ফার্মেসীর মালিক মো. রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি-কালিরবাজার এলাকার মেসার্স তারামনি মেডিকেল হলের মালিক রঞ্জন কুমার সাহা ও সহ-সভাপতি পদে শহরের তিনানী বাজার এলাকার মেসার্স তালুকদার ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন। এছাড়া ১৪ জন সদস্য পদে রয়েছেন মেসার্স মমিন মেডিকেল হলের মালিক শামীম আহাম্মেদ, মেসার্স বাংলাদেশ ফার্মেসীর লিটন রায়, মেসার্স লামিয়া ফার্মেসীর মো. বাদশা মিয়া, মেসার্স ওষধ নিলয়ের এমদাউল ওয়াজীব (শিশির), মেসার্স চৌধুরী ফার্মার মো. ফুয়াদ আল জামিল চৌধুরী, নকলার মেসার্স শাহা মেডিকেল হলের পরিমল সাহা, মেসার্স রাতুল মেডিকেল হলের মো. গোলাম কাদরিয়া (মুক্তি), মেসার্স আজাদ মেডিকেল হলের মো. সাইফুল ইসলাম (সেলিম), মেসার্স আতিক ফার্মেসীর ডা. মো. জাহিদ আনোয়ার, মেসার্স মুকুল মেডিকেল হলের মো. মুকুল মিয়া, মেসার্স সাহা মেডিকেল হলের অরূপ সাহা, মেসার্স মমতাজ মেডিকেল হলের মো. মতিউর রহমান (মোস্তফা), মেসার্স ফাল্গুনী ফার্মেসীর মো. শফিকুল ইসলাম (তারা), মেসার্স মিম মঈন ফার্মেসীর মো. মোশারফ হোসেন। নতুন কার্যকরি কমিটিকে অনুমোদন দেওয়ায় কেন্দ্রিয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন কমিটির কর্মকর্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!