ads

শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাস চাপায় বৃদ্ধ পথচারী নিহত

খবর টি পড়েছেন : ১,২০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট শনিবার সকালে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার জোলগাও এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আশরাফ আলী। ওইসময় শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায়। তবে ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক সংসদ সদস্য রফিকুল বারী চৌধুরীর জানাজা-দাফন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads