ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ক্রিস্টাল প্যালেসের

খবর টি পড়েছেন : ৮৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ওয়েম্বলিতে নাটকীয় জয় তুলে নিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড শিরোপা জিতলো ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারালো এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের ২-২ সমতার পর পেনাল্টিতে বাজিমাত করে ক্রিস্টাল প্যালেস।

Shamol Bangla Ads

ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। চতুর্থ মিনিটেই ফ্লোরিন উইর্টজের পাসে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে।

তবে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় প্যালেস। ১৫ মিনিটে ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান জা ফিলিপ মাতেতা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ডমিনিক সোবোসলাইয়ের লম্বা পাস থেকে জেরেমি ফ্রিমপং দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে প্যালেসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Shamol Bangla Ads

পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্য দেখান প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে ক্রিস্টাল প্যালেস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাম্পার ট্রফি পুনরুদ্ধার করলো বার্সেলোনা পরবর্তী সংবাদ রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads