ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক যুগপূর্তি ॥ শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩১ জুলাই বৃহস্পতিবার)। ২০১৩ সালের ৩১ জুলাই দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে শ্যামলবাংলা২৪ডটকম। সেদিন আনুষ্ঠানিকভাবে শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্বোধন করেন শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক (বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন।

Shamol Bangla Ads

‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ স্লোগানকে ধারণ করে শ্যামলবাংলা২৪ডটকম’র এ দীর্ঘ পথচলা মোটেই সহজ ছিল না। প্রকাশনার মূল চালিকাশক্তি বিজ্ঞাপন শূন্যতার পরও শ্যামলবাংলা২৪ পরিবারের সদিচ্ছা এবং প্রশাসনসহ নানাজনের উৎসাহ-উদ্দীপনায় আজকের অবস্থানে পৌঁছা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় এসেছে শ্যামলবাংলা২৪ডটকম। অন্যদিকে সমস্যা-সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়নসহ চেতনাধর্মী সমকালীন নিবন্ধ আর ফিচার ও খবরাখবর দ্রুত সময়ের মধ্যে পাঠকদের মাঝে পৌঁছে দেওয়ায় শ্যামলবাংলা২৪ ইতোমধ্যে পাঠকনন্দিত নিউজ পোর্টাল হিসেবে পেয়েছে স্বীকৃতি।

এদিকে প্রতিষ্ঠার এক যুগপূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে শ্যামলবাংলার অগণিত পাঠক, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক-প্রকাশক ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান জানান, প্রতিষ্ঠার এক যুগপূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্যামলবাংলা২৪ডটকমের কার্যালয়ে পারিবারিক পরিসরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!