ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পিটিআই’র উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) উদ্যোগে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাতশালাস্থ পিটিআই হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জুলাই পুনর্জাগরণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষকেরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই জুলাই যেন হয় তাদের দায়বদ্ধতার প্রতীক।

পিটিআই’র সহকারী সুপারিটেনডেন্ট মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান।
পিটিআই’র প্রশিক্ষক মোহাম্মদ নোমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিন, পিটিআই’র প্রশিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা শেষে মান্যবর প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
error: কপি হবে না!