ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় দুইয়ে রুট, সামনে শুধু শচীন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

টেস্ট ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন জো রুট। ম্যানচেস্টার টেস্টে ব্যাট হাতে নামতেই ইতিহাস গড়লেন এই ইংলিশ ব্যাটার। টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় এখন তিনি দ্বিতীয়। পেছনে ফেলেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার।

Shamol Bangla Ads

ভারতের বিপক্ষে চলতি সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামার আগে রুটের রান ছিল ১৩,২৫৯। তখন তার উপরে শচীন ছাড়াও ছিলেন দ্রাবিড়, ক্যালিস ও পন্টিং। একে একে সকলকেই টপকালেন তিনি। মাত্র আট বলের ব্যবধানে দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যান রুট। ১১৯ রানের মাথায় অংশুল কম্বোজের বলে সিঙ্গল নিয়ে পন্টিংকে টপকে গেলেন তিনি। ১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান করেছেন পন্টিং। ১৬৬ টেস্টে কালিসের রান ১৩,২৮৯। দ্রাবিড় ১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান করেছেন। এটা ছিল রুটের ১৫৮তম টেস্ট। অথচ পন্টিং খেলেছেন ১৬৮টি, ক্যালিস ১৬৬টি ও দ্রাবিড় ১৬৪টি টেস্ট।

এখন তার সামনে কেবল শচীন টেন্ডুলকার, যিনি ২০০ টেস্টে করেছেন ১৫,৯২১ রান। সেই রেকর্ড ভাঙতে রুটকে খেলতে হবে আরও কয়েক বছর। তবে ফিটনেস ও ধারাবাহিকতা ধরে রাখলে এই মাইলফলকও স্পর্শ করতে পারেন তিনি।

Shamol Bangla Ads

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে নিজের ১২তম টেস্ট শতরান করলেন রুট। ভারতের বিপক্ষে টেস্টে এত শতরান আর কারও নেই। স্টিভ স্মিথ ১১টা শতরান করেছেন। এত দিন দুই ক্রিকেটার এক জায়গায় ছিলেন। এ বার স্মিথকে ছাপিয়ে গেলেন রুট।

এছাড়া টেস্টে শতরানের তালিকাতেও চার নম্বরে উঠলেন রুট। টেস্টে ৩৮তম শতরান করলেন তিনি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ৩৮টা শতরান রয়েছে। শীর্ষে থাকা শচীনের শতরানের সংখ্যা ৫১। দুই নম্বরে থাকা ক্যালিস ৪৫ ও তিনে থাকা পন্টিং ৪১টা শতরান করেছেন। শেষ পাঁচ বছরে ২২টা শতরান করেছেন রুট। ফলে রানের পাশাপাশি শতরানের নিরিখেও সকলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রুটের।

ম্যানচেস্টার টেস্টে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৪৮৯ রানে ব্যাট করছে ইংল্যান্ড। রুটের সঙ্গে ইংলিশ অধিনায়ক স্টোকস ক্রিজে আছেন ১১১ বলে ৬৫ রানে। রুট ব্যাট করছেন ১৪৩ রানে।

Need Ads
error: কপি হবে না!