ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুস্থ হয়ে ঘরে ফিরলেন লালন সংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদা পারভীন গুরুতর অবস্থা থেকে সেরে উঠেছেন। তবে, যেহেতু তিনি কিডনি বিকলের সমস্যায় ভুগছেন, তাই তার শারীরিক অবস্থা যেকোনো সময় আবারও খারাপ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

তার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, এখনও শরীর বেশ দুর্বল। হেঁটে চলাফেরা বা উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব তার পক্ষে।

জানা যায়, ফরিদা পারভীন রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। সপ্তাহে ৩ বার তাকে ডায়ালাইসিস করাতে হয়। পাশাপাশি তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া ও রক্তে সংক্রমণসহ বিভিন্ন জটিলতায়ও ভুগছিলেন। তার চিকিৎসায় কিডনি রোগ ও ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। চিকিৎসা শেষে সোমবার রাতে তিনি নিজ বাসায় ফেরেন।

Shamol Bangla Ads

ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, গত কয়েক মাসে ৩ বার তাকে আইসিইউতে নিতে হয়েছে। শরীর এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেও কষ্ট হয়। ফুসফুস আর কিডনি—দুটোতেই অনেক সমস্যা করছে। সবাই তার জন্য দোয়া করবেন।

Need Ads
error: কপি হবে না!