ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভেচ্ছাদূত হলেন তৌকীর-বিপাশা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। অভিনয়ে এখন অনিয়মিত। বিপাশা ছবি আকাঁ ও লেখালেখিতে ব্যস্ত। আর তৌকীর ব্যস্ত নির্মাণে। বেশ বিরতির পর একটি রিয়েল এস্টেটের শুভেচ্ছাদূত হয়েছেন এ শিল্পী দম্পতি। সম্প্রতি রাজধানী বনানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তৌকীর ও বিপাশা। এমনটিই জানিয়েছেন তারা।

Shamol Bangla Ads

এদিকে বেশ বিরতির পর নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। শুরু করলেন ‘ধূসর প্রজাপতি’ নামে নতুন একটি ধারাবাহিকের কাজ। পরিচালনার পাশাপাশি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি এই ধারাবাহিকের রচয়িতা তৌকীর আহমেদ।

গত ২১ জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল। শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে।

Shamol Bangla Ads

তৌকীরকে সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাণে দেখা যায়। ওই ছবির পর বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রে থাকলেও তৌকীর লেখালেখি এবং মঞ্চনাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে আসছেন বিপাশা। তাঁর ছেলেরা সেখানেই পড়াশোনা করছেন। সেখানে তাঁর আঁকা ছবির একক প্রদর্শনীও হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তিনি আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে যুক্ত হয়েছেন।

সম্প্রতি ২ সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন বিপাশা। তার একটি শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে শাড়ি, যা শিগগিরই বাজারে আসবে। বছর দুয়েক আগে ঢাকার গ্যালারি চিত্রকে নিজের চিত্রকর্ম নিয়ে একটি একক প্রদর্শনী করেছিলেন এই শিল্পী। সেখানেই অন্য সব চিত্রকর্মের পাশাপাশি স্থান পায় ‘সক্রেটিসকে আমার ভোট দিলাম’। বিপাশার আঁকা সেই চিত্রকর্ম ব্যবহার করে ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান মানাস বাজারে আনতে যাচ্ছে একটি শাড়ি।

Need Ads
error: কপি হবে না!