ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় শান্তও

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১২, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

আসন্ন শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতা দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শান্ত। এ সময় তিনি সফর ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে ছিল সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বিতার বিষয়ও।

Shamol Bangla Ads

সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি ইভেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একাধিক হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে। দুই দলের খেলোয়াড়দের মাঝে বাড়তি আবেগ ও প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়ার মতো, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করেছে। এই প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে শান্ত বলেন, ‘হোক না—ভালোই হবে যদি হয়,’ বলে হেসে ওঠেন তিনি। তার কথায় স্পষ্ট, মাঠের লড়াই যত জমে উঠবে, ততই বাড়বে দলের প্রতিদ্বন্দ্বিতা ও মনোযোগ।

এক মাসব্যাপী এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কার মাটিতে। দু’দলের বর্তমান ফর্ম ও অতীত ইতিহাস বিবেচনায় এই সিরিজ হতে যাচ্ছে উত্তেজনায় ঠাসা। আবার টেস্ট দুটি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!