ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১২, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

জাতীয় দলের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে।

Shamol Bangla Ads

বিসিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তাঁর ওয়ানডে নেতৃত্বের পর্ব। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। মিরাজ যদি ওয়ানডে অধিনায়ক হন, তাহলে বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথেই।

Shamol Bangla Ads

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়ক করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।

Need Ads
error: কপি হবে না!