ads

বুধবার , ৪ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। ৪ জুন বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌরসভাধীন মোবারকপুর মহল্লায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে আল-আমিন (১৮), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও তৃতীয় লিঙ্গের রিতা বিশ্বাস (২৩)। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকায় শেরপুর শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় শ্রীবরদীগামী একটি ট্রাক। এসময় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী ইমরান ও রিতা বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। পরে ইমরান হোসেন নামে আরেকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাই। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সেখানে ইমরান মারা যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!