ads

বুধবার , ৪ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন হাট পরিদর্শন জেলা পুলিশের

খবর টি পড়েছেন : ১,০৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলাধীন কোরবানীর পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে পৃথক পৃথকভাবে হাট পরিদর্শন করা হয়েছে। ৪ জুন বুধবার বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোনা কোরবানীর পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে কোরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বাজারে মোতায়েনকৃত পুলিশ সদস্যকে অবহিত করার আহ্বান জানান।

এছাড়া ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারের কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সিরাজ উদ্দিনসহ পশুর হাট ডিউটিতে নিয়োজিত থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও ক্রেতা-বিক্রেতাএবং হাট পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চাদাঁবাজির অভিযোগে কথিত সাংবাদিক নোমান গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads