ads

শনিবার , ২৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজের প্রিয় গোল কোনটি জানালেন মেসি

খবর টি পড়েছেন : ৫৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্যারিয়ারে অনেক জাদুকরী গোল করেছেন লিওনেল মেসি। তবে যে গোলকে নিজের প্রিয় বলে সম্বোধন করেছেন, তা অনেকটা অবাক করার মতোই। আর্জেন্টাইন জাদুকর নিজেও অনেকটা তেমনি স্বীকার করেছেন। তবুও ৮ বারের ব্যালন ডি’অর জানিয়েছেন, এই গোলটিই তার প্রিয়। যে গোলের কথা বলেছেন মেসি, তা কিন্তু তার জাদুকরী বাঁ পায়ের নয়। এমনকি ডান পায়েরও নয়। গোলটি হচ্ছে হেডের। মেসি পায়ের বিপরীতে হেডে গোল করেছেন ২৮টি।

Shamol Bangla Ads

এর মধ্যে ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে গোল করেন মেসি। প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে জাভি হার্নান্দেজের ক্রসে মাটি থেকে বেশ উঁচুতে লাফ দিয়ে ৭০ মিনিটে গোলটি করেছিলেন তিনি। রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে সেদিন ইতো ও তার গোলে ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।

অনেকে যখন নিজের প্রিয় গোল হিসেবে ক্যারিয়ারের প্রথম গোলকে বেছে নেন, মেসি তখন সাধারণ এক গোলকেই পছন্দ করলেন। কেননা গোলটি যখন করেছিলেন একেবারে ফাঁকায় ছিলেন মেসি। সতীর্থ জাভির মাপা ক্রস এলে শুধু শূন্যে লাফ দিয়ে মাথাটা ছোঁয়ান তিনি। এখন পর্যন্ত তার করা ৮৬০ গোলের মধ্যে কেউ যদি সবচেয়ে সেরা গোলটি নির্বাচন করতে চায়, নিশ্চিতভাবেই তাকে ধন্দে পড়তে হবে। কেননা ক্যারিয়ারে কত শত নানন্দিক গোল করেছেন তিনি।
সে যা-ই হোক, নিজের প্রিয় গোলের বিষয়ে মেসি বলেছেন— ‘আমার ক্যারিয়ারে অনেক গোল আছে, যেগুলো এর থেকে সম্ভবত সুন্দর এবং মূল্যবান।

Shamol Bangla Ads

সঙ্গে গুরুত্বের বিষয়টিও ছিল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা হেডের গোলটিই আমার কাছে প্রিয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতালির চ্যাম্পিয়ন নাপোলি পরবর্তী সংবাদ লর্ডসের ফাইনালে আম্পায়ার হিসেবে কারা থাকছেন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads