ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএল: এলিমিনেটর ম্যাচে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিলেন রিশাদও

খবর টি পড়েছেন : ৩৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এলিমিনেটর, হারলেই বিদায়। ২২ মে বৃহস্পতিবার এমন গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে রাত ৯টায় করাচি কিংসের মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স। এর মধ্যে লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানালো, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন দলের সঙ্গে ফের যোগ দিয়েছেন। রিশাদ এর আগে লাহোরের হয়ে গ্রুপপর্বে ৫টি ম্যাচ খেলেছেন। এরপর ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় পিএসএল। রিশাদ সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দেন। সেখান থেকে আবারও পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে গেছেন রিশাদ। বাংলাদেশ সময় দুপুর একটার দিকে রিশাদের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্জাইজি।

Shamol Bangla Ads

মেহেদী মিরাজও সদ্যই দলে যোগ দিয়েছেন। প্লে অফ ম্যাচকে সামনে রেখেই তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তারও একাদশে থাকার সম্ভাবনা আছে।

লাহোর কালান্দার্সে থাকছেন ৩ বাংলাদেশি-সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর রিশাদ হোসেন। সাকিব এরই মধ্যে লাহোর কালান্দার্সের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন। রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে ওই ম্যাচে সাকিব ২ ওভার বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোর জেতে ২৬ রানে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোমেরোর চমকে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম পরবর্তী সংবাদ রিশাদ ঝলকে ফাইনালে লাহোর কালান্দার্স

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads