ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও স্মৃতি মান্ধানা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত উইজডেন ক্রিকেটার্স তাদের ২০২৫ সংস্করণে ঘোষণা করেছে বছরের সেরা ক্রিকেটারদের নাম। এবার পুরুষ বিভাগে শীর্ষ স্বীকৃতি পেয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। নারী বিভাগে ওই মর্যাদাপূর্ণ পুরস্কার উঠেছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার হাতে।

Shamol Bangla Ads

জানা যায়, পুরুষদের ক্ষেত্রে পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। ২০২৪ সালে দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। টুর্নামেন্ট শেষে বুমরাহ হয়েছেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’।

শুধু সীমিত ওভারেই নয়, টেস্ট ফরম্যাটেও ছিলেন সমান ধারাবাহিক। ২০২৪ সালে তিনি ১৩ টেস্টে নিয়েছেন ৭১ উইকেট। ক্যালেন্ডার বছরে ৫০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি তৃতীয়, যিনি গড় ১৫-এর নিচে থেকে ওই কীর্তি গড়েছেন। এর আগে শুধু এস.এফ. বার্নস (১৯১২) ও ইমরান খান (১৯৮২) এমন নজির দেখিয়েছিলেন।

Shamol Bangla Ads

বুমরাহকে নিয়ে উইজডেন লিখেছে, ভারতীয় ক্রিকেটের জন্য ঘটনাবহুল এক বছরে, তাদের সাফল্য অনেকাংশেই; বরং বলা যায় প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করেছিল একটি বিষয়ের ওপর: বুমরাহর হাতে বল ছিল কি না। খুব কম ক্রিকেটারই ২০২৪ সালে তার মতো করে এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।

নারী ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন স্মৃতি মান্ধানা। গত বছর ওয়ানডে ফরম্যাটে চারটি ও অন্যান্য মিলিয়ে মোট ৫টি সেঞ্চুরি হাঁকান এ বাঁহাতি ওপেনার। পাশাপাশি, উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসেবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বছরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। এছাড়া উইজডেনের ‘বর্ষসেরা ৫ ক্রিকেটার’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গ্যাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন এবং ড্যান ওরাল।

উল্লেখ্য, ১৮৬৪ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাককে ক্রিকেট বিশ্বে তথ্যভিত্তিক সবচেয়ে নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ প্রকাশনা হিসেবে ধরা হয়ে থাকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!