ads

সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২১, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরে রাস্তার পাশে একটি ধান ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল সোমবার সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ (৪৫) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও ৪ সন্তানের জনক।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো রবিবার সকালে তার গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। সোমবার সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে একটি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!