ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ১ম টেস্ট শুরু: স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের কাজটা এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি পেয়েছে টাইগাররা। ২০ এপ্রিল রবিবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৪৩ বল খেলে পাঁচটি চার মেরে অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল ৪৬ বলে দুটি চারে অপরাজিত ২১ রানে ব্যাট করছেন। এই জুটির পঞ্চাশ পূর্ণ হয় ৭৭ বলে।

Shamol Bangla Ads

ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুইজনকেই ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচি। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিচ্ছেন শান্ত-মুমিনুল। এখন দেখার বিষয়, লাঞ্চের পর তারা এই জুটি কতদূর টেনে নিতে পারেন।

নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো জিম্বাবুয়ে। রিচার্ড এনগারাভার ডেলিভারি নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগে। জোরাল আবেদন করেন জিম্বাবুয়ে ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন ক্রেইগ আরভিন। দেখা যায় স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বল। রিভিউ নষ্ট হয় রোডেশিয়ানদের। ২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৬। ২৭ বলে তিন চারে ১৯ রানে খেলছেন শান্ত। ৩৭ বলে এক চারে মুমিনুল হকের রান ১৫।

Shamol Bangla Ads

শুরুতে সাবধানী খেললেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশে দুই ওপেনার। দলকে চাপে রেখে মাত্র ৩২ রানেই সাজঘরে ফিরতে হয়েছে সাদমান ও জয়কে। দুজনেই শিকার হয়েছেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর এনাউচির বলে। ২৩ বলে ১২ রান করেন সাদমান। জয় করেন ৩৫ বলে ১৪ রান। জিম্বাবুয়ের কিপার সহজ ক্যাচ না ফেললে বিদায় নিতে পারতেন মুমিনুল হকও।

চার নম্বরে মাঠে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুমিনুল ও শান্ত এখনও রানের খাতা খুলতে পারেননি।

দিনের শুরুটা ভালোই করে বাংলাদেশ। জয়-সাদমান মিলে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে। কিন্তু নবম ওভারে ভিক্টর এনাউচির বলে খোঁচা মেরে বিদায় নিয়েছেন সাদমান ইসলাম। এ দিন ২৩ বলে ১২ রান আসে তার ব্যাটে। ওপেনিং জুটিতে ৮.৩ ওভারে বাংলাদেশ করে ৩১ রান। তিন নম্বরে মাঠে নেমেছেন মুমিনুল হক। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ জয় ১৪ ও মুমিনুল ০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের একাদশে তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ আছেন দুই স্পিনার। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম। কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।

Need Ads
error: কপি হবে না!