ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেশাদার মানসিকতায় ছোট-বড় দলের পার্থক্য নেই : শান্ত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ একে তো টেস্ট সিরিজ তার ওপর প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই সিরিজে তাই ভক্তদের আগ্রহ নেই। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের অনীহা দেখানোর সুযোগ নেই।

Shamol Bangla Ads

সিলেটে রোববার সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানান, ভক্তরা ছোট ও বড় দল টেনে তুলনা করতে পারেন। কিন্তু খেলোয়াড়দের পার্থক্য করার সুযোগ নেই। কারণ তারা পেশাদার। তারা ওই পার্থক্য করেনও না।

শান্ত বলেন, ‘যারা খেলা দেখেন তারা এই তুলনাগুলো করেন, যে জিম্বাবুয়ে ছোট দল বা ওটা বড় দল। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা বল বাই বল চিন্তা কির। সে যে দলই হোক। আমরা জিম্বাবুয়ের সঙ্গে যে খেলাটা খেলবে সেই মানসিকতা, শরীরি ভাষা, চিন্তা-ভাবনা যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও থাকে।’

Shamol Bangla Ads

শান্ত জানান, তারা ছোট-বড় এই পার্থক্য করেন না, ‘এই জায়গায় যেন আপনাদের (সংবাদ মাধ্যম) মধ্যেও ভিন্নতা তৈরি না হয়। আবার আমাদের দিক থেকেও যেন কোন পার্থক্য না থাকে। আমাদের দিক থেকে ছোট দল না বড় দলের সঙ্গে খেলছি এই পার্থক্য নেই।’

বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো ক্রিকেট খেলেনি। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল। তার আগে ভারতের বিপক্ষেও টেস্টে ভরাডুবি হয়েছে। তবে নতুন বছরের নতুন টেস্ট সিরিজে মনোযোগ রাখতে চান অধিনায়ক শান্ত। তিনি দাবি করেন, অনুশীলনে তাদের ব্যাটিং ভালো হয়েছে।

শান্ত বলেন, ‘ব্যাটিং ভালো হচ্ছে। ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমি বলব যে, নতুন করে শুরু হচ্ছে। বছরের প্রথম টেস্ট আমাদের, যেন শুরুটা ভালো করতে পারি। আমি আশা করবো ব্যাটাররা ভালো করবে।’ এছাড়া নাহিদ রানাকে নিয়েও কথা বলেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। জানান যে, নাহিদকে কখনো ১৪০ কিলোমিটারের নিচে বোলিং করতে দেখেনি। তার আশা, জিম্বাবুয়ের বিপক্ষেও সেভাবেই বোলিং করবেন ডানহাতি এই পেস সেনসেশন।

Need Ads
error: কপি হবে না!