ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন ম্যাচ পর হামজার শেফিল্ডের জয়

খবর টি পড়েছেন : ৩৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চ্যাম্পিয়নশিপে টানা ৩ ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল হামজা চৌধুরীর দল। ১৮ এপ্রিল শুক্রবার নিজেদের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের স্বপ্ন আবারও জিইয়ে রাখলো শেফিল্ড।

Shamol Bangla Ads

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা করেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৩৩ মিনিটে গুস্তাভো হ্যামারের দুর্দান্ত এক শটে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে হামজারা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে শেফিল্ড। মাঝমাঠে নিয়মিত দারুণ পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ৬৯ মিনিটে ফাউল করে দেখেন হলুদ কার্ড। এরপর ৮৭ মিনিটে গোল করেন ব্রেরেটন দিয়াজ, যা নিশ্চিত করে দলের ৩ পয়েন্ট। পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা। ওই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বার্নলি।

Shamol Bangla Ads

চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ২ দল সরাসরি উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগে। তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থাকা ৪ দল খেলবে প্লে-অফ, যেখানে একটি দল উঠবে প্রিমিয়ার লিগে। এই মৌসুমে শেফিল্ডের হাতে রয়েছে আর মাত্র ৩টি ম্যাচ। সরাসরি প্রমোশনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হামজাদের জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির পরবর্তী সংবাদ ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads