ads

শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের সাজা, ৯৫ ড্রেজার মেশিন ধ্বংস

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান উপজেলার বুরুঙ্গা এলাকায় অবৈধ বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত চেল্লাখালী নদী সরেজমিনে পরিদর্শন করেন। ওইসময় তার সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সরেজমিনে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। ওইসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ও সরকারি কাজে বাধা প্রদান করায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসঙ্গে ৯৫টি ড্রেজার মেশিন, ১২টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বারোমারি বিজিবি ক্যাম্পের সদস্যবৃন্দ, পুলিশ বাহিনী ও ব্যাটালিয়ন আনসার, বন বিভাগের রেঞ্জারসহ অন্যান্য সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!