ads

শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২৯, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবন্ধুর ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়ায় বাকবিতন্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে নাইম বাদশা (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে (১৮) আটক করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করে। সবুজ এবং নাইম বাদশা উভয়ে বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়। শনিবার দুপুরে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে নয়াবিল এলাকার ভোগাই নদীর কাছে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এসময় সঙ্গে থাকা বন্ধুরা আহত নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নাইমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই নাইম মারা যায়। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় অভিযুক্ত সবুজকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!