ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের পর বাংলাদেশে সফরে আসছে জিম্বাবুয়ে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। এরই মধ্যে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য ৮ মার্চ শনিবার খেলার সময় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Shamol Bangla Ads

এক বিবৃতিতে ২ টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ২ দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে।

সিরিজটির মধ্যে এক বিশেষ মনোযোগ থাকবে দলের প্রস্তুতির দিকে, কারণ এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তি পুনরায় যাচাই করবে। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পেলে, জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের টেস্ট ক্রিকেটের জন্য আরও উন্নতি ও প্রস্তুতি নিতে সক্ষম হবে।

Shamol Bangla Ads

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ২টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২ দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল টাইগারদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!