ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিপিএলে তামিমের সেঞ্চুরিতে জয় পেলো প্রাইম ব্যাংক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুর্নামের শেষ নেই। রান হয় না, উইকেট স্লো; এসব অভিযোগ অসত্য নয়। মিরপুরকে দর্শকরা ‘ধানক্ষেত’ বলতেও ছাড়েন না। ওই মিরপুর স্টেডিয়ামে রানের ফোয়ারা ছুটিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন ডিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান করে প্রাইম ব্যাংক। বড় জয়ও পেয়েছে তারা। এছাড়াও সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন তামিম ইকবাল। তৃতীয় রাউন্ডে ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেডও। ৯ মার্চ রবিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংক ৮ উইকেট হারিয়ে ৪২২ রানের সংগ্রহ তোলে। বিপিএলে যা সর্বোচ্চ দলীয় রান। নাঈম শেখ ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৮টি চারের সঙ্গে আটটি ছক্কা মারেন তিনি। সাব্বির হোসেন ও সাজ্জাদুল হক ফিফটি করেন। পূর্বে ২০১৮ সালে আবাহনীর ৩৯৩ রান ছিল ডিপিএলের সর্বোচ্চ রান। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৩তম ওভারে ২৪৯ রানে অলআউট হয়। প্রাইম ব্যাংক ১৭৩ রানের জয় তুলে নেয়।

Shamol Bangla Ads

বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স গ্রুপের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। মোহামেডান ৪০.২ ওভারে ওই রান তুলে ফেলে। তামিম ইকবাল ১১২ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন তিনি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। শুরুতে ব্যাট করে রূপগঞ্জ ২ বল থাকতে ২৬০ রানে অলআউট হয়। ১৫ বল থাকতে জয় তুলে নেয় আবাহনী।

Shamol Bangla Ads

রূপগঞ্জের হয়ে পাঁচে নেমে আল আমিন জুনিয়র ১০৪ রান করেন। আবাহনী জিতেছে সম্মিলিত প্রচেষ্টায়। ওপেনার জিসান ৩৯ ও পারভেজ ইমন ৪৭ রান করেন। তিনে নেমে নাজমুল ৩৭ রান যোগ করেন। চারে নামা মিঠুন ৬০ রানের ইনিংস খেলেন। এছাড়া মোসাদ্দেক ৪৭ রান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!