ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ ছেলে-মেয়ের সংসারে বিধবা নারী সখিনা বেগমের দিনকাটে অনাহারে অর্ধাহারে

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ৬, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

৫ ছেলে-মেয়ের সংসারে বিধবা নারী সখিনা বেগমের দিনকাটে অনাহারে অর্ধাহারে। ভাগ্যে জুটে না সরকারি কোন সাহায্য সহায়তা। সখিনা বেগম (৪৫) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মরহুম আব্দুল্লাহ’র স্ত্রী। ৩ ছেলে ও ২ মেয়েসহ ৬ সদস্যের পরিবার সখিনা বেগমের। ২ মেয়ের বিয়ে হয়েছে। ১ ছেলে বিয়ে করেছে ছেলের ঘরে ১ কন্যা সন্তান। দিনমজুর ছেলে তার সংসারই নিজে চালাতে হিমসিম খাচ্ছে ছেলে। সহায় সম্বল বলতে কিছুই নেই বললেই চলে তাদের।

Shamol Bangla Ads

জানা যায়, সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত ৮ শতাংশ জমির উপর একটি টিনের ঘরে বসবাস করতেন স্বামীসহ সন্তানদের নিয়ে সখিনা বেগম। সখিনা বেগমের স্বামী আব্দুল্লাহ ছিল একজন দিনমজুর। দিনমজুরি করে যা পেত তাই দিয়ে কোনরকমে চলতো তাদের সংসার। ২০২০ সালে সখিনা বেগমের স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়ে। এসময় সংসারের পুরো দায়ভার এসে পড়ে সখিনার কাধে। সখিনা বেগম দিনমজুরি করে যা পায় তাই দিয়ে অসুস্থ স্বামী আব্দুল্লাহসহ পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু টাকা পয়সার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছিল না সখিনা বেগম। উপায়ান্তর না দেখে স্বামীর চিকিৎসা ও সন্তানদের ভরনপোষণ যোগাতে সখিনা বেগম তাদের থাকার ঘরসহ ৫ শতাংশ জমি বিক্রি করে দেন। সর্বস্ব খুইয়েও কোন কাজে আসে না। সখিনা বেগম দিনমজুরি করে স্বামীসহ পরিবারের সদস্যদের ভরনপোষণ যোগাতে হিমসিম খাচ্ছিল। এ পরিস্থিতি সহ্য করতে না পেরে ২০২১ সালে অসুস্থ আব্দুল্লাহ বিষপানে আত্মহত্যা করেন। এসময় সর্বস্ব খুইয়ে সখিনা বেগম বিপর্যস্ত হয়ে পড়ে। অবশিষ্ট ৩ শতাংশ জমির উপর গ্রামবাসীদের সহায়তায় ভাঙ্গাচোরা কয়েক ফর্দ টিনের একটি ছাপড়া ঘরে সন্তানদের নিয়ে সখিনা বেগম বসবাস করে আসছেন। ঘরটি বসবাসের অনুপযোগী। ঘরে নেই একটি চৌকিখাট। বৃষ্টির দিনে ঘরের একপাশ থেকে অপর পাশ পর্যন্ত পানি প্রবেশ করে। রৌদ্রের সময় ঘরে টিকে থাকা দায়। ঘরটিতে রোদ বৃষ্টিতে একটু আরাম আয়েশের কোন সুযোগ নেই। দিনমজুরি করে সখিনা বেগমের যা আয় হয় তাই দিয়ে কোনরকমে খেয়ে না খেয়ে দিনকাটে সখিনা বেগমের। একদিন কাজে না গেলে বা কাজ না পেলে সেদিন থাকতে হয় তাদের অনাহারে অর্ধাহারে। স্বামী মারা যাওয়ার ৪ বছরে সখিনা বেগমের ভাগ্যে জুটেনি একটি বিধবা ভাতার কার্ড কিংবা সরকারি কোন সাহায্য সহযোগিতা।

তিনি আরও জানান, দিনমজুরি করে যা পায় তা দিয়ে সংসার চলে না। এক বেলা খাবার জুটলে আরেক বেলায় নেই। আবার একদিন কাজে না গেলে সেদিন তাদের ঘরে চুলা জ্বলে না। সেদিন তাদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। তার স্বামী মারা যাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি সাহায্য সহযোগিতার জন্য বহুবার গিয়েছেন। কিন্তু তার ভাগ্যে জুটেনি কোন সাহায্য সহযোগিতা। আর্থিক সংকটের কারণে সখিনা বেগম তার সন্তানদের পড়াশোনাও করাতে পারছেন না। অতিকষ্টে মানবেতর জীবনযাপন করে আসছে পরিবারটি। বৃহস্পতিবার ৬ মার্চ সরেজমিনে গোমড়া গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সখিনা বেগমের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

সখিনা বেগম জানান, তার বাড়িতে গত দুইদিন ধরে চুলা জ্বলেনি। সেহরি না খেয়েই রোজা রেখেছেন সখিনা বেগম। কিন্তু শিশু সন্তানদের খাবার যোগাড় করতে না পেরে এসময় কান্নায় ভেঙ্গে পড়েন সখিনা বেগম। বিষয়টি জানতে পেরে শেরপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইলিয়াস উদ্দিন ২৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি রসুন, ১ কেজি তেল, ১ কেজি কাচা মরিচ ও লবনসহ ৩ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী সখিনা বেগমের বাড়িতে পৌঁছে দিয়েছেন তার নিজস্ব লোক নুর ইসলামের মাধ্যমে। প্রায় ১৫ দিনের এসব খাদ্য-সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা শিশু সন্তানসহ সখিনা বেগমের পরিবারটি।

এ ব্যাপারে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দেখভাল করার কথা সংশ্লিষ্ট ইউপি সদস্য। সখিনা বেগমের এ অবস্থা বিষয়টি তার জানা নেই। পরবর্তীতে তিনি দেখবেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, বর্তমানে সরকারিভাবে কোন সহায়তা দেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

Need Ads
error: কপি হবে না!