ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সরেজমিনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শনসহ চলমান বাজার দর পর্যবেক্ষণ করে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি ব্যবসায়ীদের দোকানের দর্শনীয় স্থানে মূল্য তালিকা টানানো যাচাই, ক্রয় রশিদ যাচাইসহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় এবং সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে বা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার উপর সতর্ক করেন ও ইফতারে ভেজাল খাদ্য বিক্রি না করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তার সাথে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!