ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিমান থেকেই মুশফিকের অবসর

খবর টি পড়েছেন : ২৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তার মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।

Shamol Bangla Ads

মুশফিকের পারিবারিক সূত্রে জানা গেছে, অবসর নেওয়ার খবরটা পরিবারের লোকজনও খুব বেশি জানতেন না। নিজের বাবাকেই জানিয়েছেন ফোনে মেসেজ দিয়ে, সেটিও রাত ১১টায় অবসর ঘোষণার ১৫-২০ মিনিট আগে। ৩৭ বছর বয়সী মুশফিক ওয়ানডে খেলেছেন ২৭৪টি, রান করেছেন ৭৭৯৫। সেঞ্চুরি ৯টি, হাফ সেঞ্চুরি ৪৯টি। ২০২২ এশিয়া কাপের পর যেভাবে হুট করে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টি থেকে, এবার ওয়ানডে থেকেও সেভাবে বিদায় জানালেন।

টি-টোয়েন্টির মতো মুশফিকের ওয়ানডে ফর্ম নিয়ে এবারও তুমুল সমালোচনা হচ্ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে মুশফিক ০ ও ২ রানে আউট হয়েছেন। যতই সমালোচনা হোক, বিসিবির ২০২৫ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়েছিল।

Shamol Bangla Ads

বিসিবির পরিচালক আকরাম খানকে কালও উত্তর দিতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকের অবসর নিয়ে। তৃতীয় বিভাগ বাছাইয়ের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, যারা সিনিয়র খেলোয়াড়, তাদের সম্মান করা উচিত। একমাত্র খেলোয়াড়ই বলতে পারে কখন ফিটনেস ঠিক থাকে, চাপ কীভাবে নিচ্ছে। তার ওপর নির্ভর করে। ওর ভবিষ্যৎ, ওর সিদ্ধান্ত। বেশি সমস্যা হলে টিম ম্যানেজমেন্ট আছে, তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। বাইরে এটা নিয়ে আলোচনা সম্মানজনক হয় না। ২ দিন আগে এ নিয়ে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন জানিয়েছিলেন, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গেই তাঁরা কথা বলবেন—তাঁদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ করবেন।

খেলোয়াড় মুশফিক কঠোর পরিশ্রমী হলেও চারিত্রিকভাবে অনেক ‘ইমোশনাল’ বলেই তার কাছের মানুষ জানেন। তীব্র সমালোচনায় বিপর্যস্ত মুশফিকের মনে যে অভিমানের মেঘ জমেছিল, সেটি সরিয়ে দিতে অবসর ঘোষণাই সেরা উপায় মনে হয়েছে তাঁর কাছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আশাভঙ্গ পাকিস্তানের: ফাইনাল হবে দুবাইয়ে পরবর্তী সংবাদ চ্যাম্পিয়নস ট্রফি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads