ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশাভঙ্গ পাকিস্তানের: ফাইনাল হবে দুবাইয়ে

খবর টি পড়েছেন : ২৪৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘরের মাঠের টুর্নামেন্টে আগেই দর্শক হয়েছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখা থেকেও বঞ্চিত হতে যাচ্ছে পাকিস্তানের দর্শকরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে এখন দুবাইয়ে হবে ম্যাচটি। ৯ মার্চ রবিবার ফাইনালের মহারণে ভারতের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আজ। এবারের আসরে পাকিস্তান পর্বের শেষ ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Shamol Bangla Ads

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্বে টুর্নামেন্টটি আয়োজন করা নিয়েই ঘোর শঙ্কা ছিল। অনেক জলঘোলার পর হাইব্রিড মডেলে মাঠে গড়ায় আট জাতির এই আসর। ২৯ বছর পর কোনো আইসিসির ইভেন্টের পর্দা উঠে পাকিস্তানের মাটিতে। হাইব্রিড মডেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। কাগজে-কলমে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের সঙ্গে ম্যাচ খেলতে তাদেরই উড়ে আসতে হয়েছিল দুবাইয়ে।

অনেকের চোখে ভারতই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকৃত আয়োজকের মর্যাদা ভোগ করছে। এ ছাড়া একই মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ খেলা ‘বাড়তি সুবিধা’ বলেই মনে করছেন প্রতিপক্ষ দলগুলোর খেলোয়াড় থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। ২০১৩ সালে শিরোপা জিতলেও, ২০১৭ সালে রানার্স-আপ হয় টিম ইন্ডিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই পরবর্তী সংবাদ অভিমান থেকেই মুশফিকের অবসর