ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করলো বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি রবিবার মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন জার্সি প্রকাশ করেছে।

Shamol Bangla Ads

বিসিবি সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন আসরের জার্সি প্রকাশ করেছে। লাল-সবুজের মূল থিমে সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এই জার্সি পরিহিত অবস্থায় নতুন ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডের ১৫ জন ক্রিকেটার উপস্থিত হয়েছিলেন।

Shamol Bangla Ads

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে।

এই বৈশ্বিক আসরের সরাসরি সম্প্রচার ১২টি দেশ ও অঞ্চলে টিভির মাধ্যমে দেখা যাবে। এছাড়া, প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করা যাবে। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শোনা যাবে।

Need Ads
error: কপি হবে না!