ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডে ইতিহাসে বিরল রেকর্ড গড়েছেন ওমানের স্পিনাররা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

অনেক রেকর্ডরই স্বাক্ষী হয়েছে ক্রিকেট। তবে আজ যে রেকর্ড করেছে ওমান তা ওয়ানডে ইতিহাসেই প্রথম। প্রথমবারের মতো কোনো দলের স্পিনাররা ম্যাচের ১০ উইকেটই নিয়েছেন। এমন বিরল কীর্তিটা আজ নামিবিয়ার বিপক্ষে গড়েছেন ওমানের স্পিনাররা।

Shamol Bangla Ads

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ম্যাচে আল আমেরাতে এই বিশ্বরেকর্ড গড়েছে ওমান। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করার ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ওমানের হয়ে সর্বোচ্চ ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন শাকিল আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন জয় ওদেদরা ও আমির কালেম।
আর বাকি ২ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সিদ্ধার্থ বুকাপত্তনম ও সময় শ্রীভাসতপ।

জানা যায়, স্পিন সহায়ক উইকেটে অবশ্য নামিবিয়াকে ৩৩.১ ওভারে অলআউট করা ম্যাচে কোনো পেসারকেই বোলিংয়ে লাগাননি ওমানের অধিনায়ক জিতেন্দ্র সিং। এতে কোনো পেসার ছাড়া ইনিংস শেষ করা প্রথম দলও ওমান।

Shamol Bangla Ads

নামিবিয়াকে অল্প রানে অলআউ করে এমন বিরল রেকর্ড গড়ার পরও জয় পেতে বেশ বেগ পেয়েছে ওমান।
১৬৪ বল হাতে রেখে ম্যাচে জয় পেলেও উইকেটের ব্যবধান ছিল মাত্র ২। অর্থাৎ, ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যখন জয় নিশ্চিত করে ওমান ততক্ষনে ১০০ রান করতে ৮ ‍উইকেট হারায়। ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ২১ রান করে ম্যাচসেরা হয়েছেন আমির।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!