ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান-সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Shamol Bangla Ads

কল্যাণ সভায় সম্প্রতি পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৬ জন পুলিশ সদস্য ও ৩ জন সিভিল স্টাফদের অবসরজনিত বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকতার সাথে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!