ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা গ্রুপের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বেলুনের ফেস্টুন উড়িয়ে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় বালক গ্রুপে শ্রীবরদী উপজেলা একাদশ এবং বালিকা গ্রুপে শেরপুর পৌরসভা একাদশ জয়লাভ করে শুভসূচনা করেছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে আয়োজনে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে।

শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত বালক গ্রুপে শেরপুর পৌরসভা একাদশ বনাম শ্রীবরদী উপজেলা একাদশের মধ্যে উদ্বোধণী খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়েও খেলাটি গোলশূন্য অমিমাংসিত থাকায় ফলাফল নির্ধারণে খেলাটি গড়ায় টাইব্রেকারে। এতে শ্রীবরদী উপজেলা একাদশ ৩টি শটের মধ্যে ২টি গোল করলেও শেরপুর পৌরসভার খেলোয়াড়রা প্রথম ৪টি শটের একটিও গোল করতে পারেনি। যে কারণে টাইব্রেকারে ২-০ গোলে বিজয়ী হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে শ্রীবরদী উপজেলা একাদশ। পক্ষান্তরে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে শেরপুর পৌরসভা একাদশ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Shamol Bangla Ads

অপরদিকে, বালিকা গ্রুপের খেলাটি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে শেরপুর পৌরসভা একাদশের কিশোরীরা দাপট দেখিয়ে ৬-০ গোলে পরাজিত করেছে শ্রীবরদী উপজেলা একাদশকে। খেলায় পৌরসভা একাদশের স্ট্রাইকার ভাবনা আক্তার হ্যাট্রিক সহ একাই চার গোল করেছে। দলের পক্ষে অপর দু’টি গোল করেছে খাদিজা বেগম ও বৈশাখী আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জতীয় সঙ্গীতের তালে তালে পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৭ বছর বয়সী জেলার ৫ উপজেলার চ্যাম্পিয়ন ৫টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারের উদ্বোধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads