ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরের পাঁচে পাঁচ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

বিপিএলের চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বের ৩ ম্যাচেই জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। সিলেট পর্বে গিয়েও জয় দিয়ে যাত্রা শুরু করে। ৭ জানুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের ৫ ম্যাচেই জয় পেয়েছে রংপুর।

Shamol Bangla Ads

টস জিতে রংপুর এদিন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঢাকা পর্বে তিন ম্যাচে হেরে সিলেট যাওয়া ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে ১১১ ওভারে অলআউট হয়। কোচ খালেদ মাহমুদ সুজন এদিন দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও লাভ হয়নি।

বিপিএলে যোগ দেওয়া জেসন রয়ের সঙ্গে মারকুটে ব্যাটার হাবিবুর রহমান সোহানকে দিয়ে ইনিংস ওপেন করায় ঢাকা। তারা ৩.১ ওভারে ২৮ রান যোগ করেন। হাবিবুর ১২ বলে ১৪ রান করে আউট হন। রয় ১২ বলে ১৮ রান করে ফিরে যান। তিনে নেমে তানজিদ তামিম ১৬ বলে ২০ রানের ইনিংস খেলেন। চারে নেমেও রান পাননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। ৮.৫ ওভারে ৭০ রান থেকে একশ’র পরেই অলআউট হয় ঢাকা।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দলটির হয়ে আগের ম্যাচে সেঞ্চুরি করা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে তিন চার ও চারটি ছক্কার শটে ৪৪ রান যোগ করেন। ১৩ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন খুশদীল শাহ।

রংপুরের হয়ে এদিন নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের তরুণ বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ ৩.৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। খুশদীল শাহ ২ ওভারে ১৪ রান খরচা করে নিয়েছেন ২ উইকেট।

রংপুর তাদের পাঁচ জয়ের মধ্যে দুটি করে ম্যাচ হারিয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সকে। অন্য জয়টি তারা পেয়েছে গেল আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। রংপুরের এখনো দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের বিপক্ষে পরীক্ষা বাকি। দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া খুলনার বিপক্ষে ভালো পরীক্ষায় পড়তে হতে পারে রংপুরের। চট্টগ্রাম পর্বে ছেড়ে কথা বলবে না চট্টগ্রাম কিংসও।

Need Ads
error: কপি হবে না!