ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

খবর টি পড়েছেন : ৩৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালক হন নাজমুল আবেদীন ফাহিম। তবে কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ধরেছে ফাটল।

Shamol Bangla Ads

বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ফাহিম। এছাড়া তার সঙ্গে বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন। বিসিবি ছাড়ারও ইঙ্গিত দেন ফাহিম।

ফাহিমের এমন অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে চায়নি (ফাহিম), কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি, যাই হোক ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই বোর্ড কিন্তু ফাহিম ভাই আর আমাকে বোঝায়। আর যারা আছে তারা কিন্তু সবাই পুরাতন। কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। তো সেখানে ভুল বুঝে একটা অবস্থা তৈরি হতে পারে। ওই জিনিস থেকেই হয়তো চিন্তা করছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

Shamol Bangla Ads

দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘দুর্ব্যবহার এটা তো আসলে একটা আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। কথাটা আসলে জোরে বলেছি! এরকম কোন কথা বলেছি যেটা উনি পছন্দ করেননি। অনেক সময় অনেক জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়।’

এর আগে ফাহিম বলেছিলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতলো পিএসজি পরবর্তী সংবাদ রংপুরের পাঁচে পাঁচ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads