ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ মো. ওয়াসিম (৩৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

৫ জানুয়ারি রবিবার ভোরে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আন্ধারুপাড়া খলচান্দা এলাকা থেকে মদসহ ওই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। ওয়াসিম উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা আব্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারী পালিয়ে গেলেও ভারত থেকে পাচারকালে বস্তায় ভর্তি কার্টুনে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ইমন ও দিঘী, দর্শকের… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads