ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ইমন ও দিঘী, দর্শকের ঢল

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ৪, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে ‘নালিতাবাড়ী প্রিমিয়ার ফুটবল টুর্ণামেন্ট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ জানুয়ারি শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ পাইলট মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

Shamol Bangla Ads

এর আগে সাবেক ফুটবলারদের অংশগ্রহনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ টুর্ণামেন্ট উদ্বোধন করেন।

ওইসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান সামিউল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিতির আহ্বায়ক হাকাম হীরা, সদস্য সচিব শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ি প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান তারাসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অভিজিৎ সাহা। উদ্বোধন শেষে বিভিন্ন টেলিভিশনের নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন। এতে কয়েক হাজার দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে টুর্ণামেন্ট শুরু হবে। এতে অংশ নেবেন বিভিন্ন জেলার ১২টি দল। এর আগে গত ৩০ ডিসেম্বর টুর্ণামেন্টের জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

Need Ads
error: কপি হবে না!