ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর যা বললেন শামীম

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ দল। ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে আর ২ বছর পর দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার সেন্ট ভিনসেন্টে লো-স্কোরিং এক ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

টানা দুই জয়ের দিনেই ব্যাটে হাতে বড় অবদান রেখেছেন শামীম পাটোয়ারী। প্রথম দিনে ঝড়ো গতির ২৭ রানের পর আজ খেলেছেন ১৭ বলে ৩৫ রানের ইনিংস। শুরুর দিকে ধুঁকতে থাকা বাংলাদেশ দল শেষ পর্যন্ত ১২৯ রান পর্যন্ত গিয়েছে এই মিডল অর্ডার ব্যাটারের দারুণ ইনিংসের সুবাদে।

ম্যাচ সেরা হয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম বলেন, ‘আসলে আমার সবসময় চিন্তা থাকে যে, দল যেরকম থাকুক আমি যদি খেলতে পারি দল অনেক উপরে চলে যাবে। আমি সবসময় পজিটিভ চিন্তাই করি।’

Shamol Bangla Ads

অতীতে জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তিত নন শামীম। এই সিরিজ জয়কে বড় হিসেবেই দেখছেন তিনি, ‘না মনে তো আগেও পড়ছে। সুতরাং যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে এটাই আমাদের অনেক বড় পাওয়া।’

নিজের আত্মবিশ্বাস পাওয়া নিয়ে শামীম বলেন, ‘আসলে লাস্টে আমি যে কয়টা ম্যাচ খেলেছি এইচপিতে, অস্ট্রেলিয়াতে বলেন। যেগুলোতে ভালো খেলে আসছি এগুলোর কারণে আমার অনেক কনফিডেন্স লেভেলটা ভালো ছিল। আমি যদি সুযোগ পায় আমি ভালো খেলবো ইনশাল্লাহ এরকম।’

Need Ads
error: কপি হবে না!