ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী পৌরসভা পোড়ানোর ঘটনায় মেয়রসহ আ’লীগের ৭৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ১৫, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নালিতাবাড়ী পৌর এলাকার ছিটপাড়া মহল্লার জনৈক ফরিদ মিয়া বাদী হয়ে ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

Shamol Bangla Ads

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক ও যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, তার ভাই এনামুল হক, রূপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ব্যবসায়ী আতিকুর রহমান মানিক, নয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বকুল, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিক্সন, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজাহারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ, রাবারড্যাম সমবায় সমিতির সাধারণ সম্পাদক হীরা, সদ্যসাবেক মেয়র ঘনিষ্ট সহযোগী মাহিম, সোহেল মুন্সী, রবিনসহ মোট ৭৭ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে প্রায় এক কোটি টাকার ক্ষতি করে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। পরে গত শুক্রবার রাতে জনৈক ফরিদ মিয়া ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!