ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারণা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ১৫, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ-তরুণী। ১৫ ডিসেম্বর রবিবার সকালে ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী ওই সাইকেল র‍্যালির মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।

Shamol Bangla Ads

সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ,আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।

পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি বের করে।

Shamol Bangla Ads

ওইসময় সাধারণ মানুষের মাঝে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে সাইকেল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

Need Ads
error: কপি হবে না!