ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চোট জর্জরিত দল নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

একের পর এক চোট জর্জরিত ব্রাজিল দল। ইনজুরি কাঁটিয়ে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রদ্রিগো ও এডার মিলিতাও। যা নিয়ে বেশ চিন্তিত সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

Shamol Bangla Ads

বাংলাদেশ সময় ১৪ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাঠে গিয়ে তাদের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচদিন পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা।

এই দুই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘আমার মনে হয় সম্প্রতি আমরা বেশ জটিল পরিস্থিতিতে পড়েছি। দুর্ভাগ্যজনকভাবে একের পর এক চোট, এবার মিলিটাও। আমাদের এখন যেসব চোট সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।’

Shamol Bangla Ads

ইনজুরি কাঁটিয়ে এক বছর পর মাঠে ফিরে আবারও চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার ফেরার প্রার্থনায় করে সেলেসাও কোচ আরও বলেন, ‘নেইমারের ফেরা ধীরে ধীরে হচ্ছে। এটা খুব সহজ না। কেউ চায় না এমন হোক, কিন্তু হয়ে যায়। আমরা তার দ্রুত ফিরে আসার প্রার্থনা করছি।’

Need Ads
error: কপি হবে না!