ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত

খবর টি পড়েছেন : ২৯৪
ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়ানডে র‍্যাংকিংয়ে নয় নম্বরে চলে গেছে বাংলাদেশ। দল পিছিয়ে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

সবচেয়ে ভালো করেছেন শান্ত। ব্যাটিং র‍্যাংকিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি টাইগার ব্যাটার। আইসিসির হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে দেখা গেছে, যৌথভাবে ২৩তম অবস্থানে আছেন শান্ত। বাংলাদেশিদের মধ্যে এখন শান্তই সবার শীর্ষে। এর আগে র্যাংকিংয়ে কখনো ২৩ বা তার ওপরে যেতে পারেননি এই বাঁহাতি। শান্তর সঙ্গে ২৩তম স্থান ভাগাভাগি করছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। দুই জনেরই রেটিং পয়েন্ট সমান ৬০৪।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪৭ ও ৭৬ রান করেন শান্ত। কিন্তু কুঁচকির চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে যান বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক।

Shamol Bangla Ads

শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে র‍্যাংকিংয়ে ১০ ধাপ ওপরে উঠেছেন মাহমুদউল্লাহ। এখন ৪৪তম অবস্থানে আছেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার। অন্যদিকে ৭ ধাপ অবনতি হয়ে ৩০তম স্থানে আছেন মুশফিকুর রহিম। আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়া লিটন দাসের ৮ ধাপ অবনতি হয়ে জায়গা হয়েছে ৬৪তম স্থানে।

বোলিংয়ে এগিয়েছেন মিরাজ ও মোস্তাফিজ। ৯ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন মিরাজ। ৬ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের সঙ্গে ৩৬তম স্থান ভাগাভাগি করছেন মোস্তাফিজ।

বরাবরের মতোই ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়ে শীর্ষে আছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চোট জর্জরিত দল নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ পরবর্তী সংবাদ দাবাড়ু জিয়ার মৃত্যুর পর সংকটে পরিবার, সহযোগিতায় হাত…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads