ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ-মিছিল

খবর টি পড়েছেন : ৩৭৬
oplus_1026
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা:) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের মুসল্লীরা। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের সর্বস্তরের মুসল্লীদের আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানামোড়ে জড়ো হন।

Shamol Bangla Ads

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আজিজুল হক, জেলা হেফাজত ইসলামের আহবায়ক ও তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতি খালিসুর রহমান, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মো. সাইফুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ।

oplus_0

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তিকারী ভারতের পুরোহিত এবং সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেইসাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।

সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও শিক্ষা… পরবর্তী সংবাদ শেরপুরে সবুজে ছেয়ে গেছে আমন ফসলের মাঠ, বাম্পার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads