ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

খবর টি পড়েছেন : ৩৩১
Oplus_0
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি সহায়তাসহ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার শেরপুর শহরের গৌরীপুরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) মেস-১ এ ওইসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ।

Shamol Bangla Ads

ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া বিএসপির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, কবি হাসান শরাফত, ডা. সুজন মিয়া, ডপসের সিনিয়র সদস্য আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত অন্য সদস্যরা।

জানা যায়, স্বেচ্ছাসেবী এ সংগঠনটির পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন শেষে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ডপসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদর থেকে ৭০ জন, শ্রীবরদীতে ৬৭ জন, ঝিনাইগাতীতে ৬০ জন, নকলায় ৫০ জন ও নালিতাবাড়ি উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া চলতি সেশনে ২১ জন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা, দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থীকে বই প্রদান, একাদশ শ্রেণিতে অধ্যয়নতরত ৪০ জন ও উপজেলা পর্যায়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত ৭০ জন ডপস সদস্যকে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়। এসময় ডপস এর সদস্য উপকারভোগী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন থেকে শেরপুরের প্রান্তিক মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে স্কুল এবং কলেজমুখী করছে এবং সেই সাথে শিক্ষার্থীদের নানারকম শিক্ষা সহায়তা প্রদান ও উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads