ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের জয়ের পর শান্তকে ড. ইউনূসের ফোন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অথচ এর আগে তাদের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচ জয়েরও রেকর্ড ছিল না টাইগারদের। এমন ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস।

Shamol Bangla Ads

বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’ ওই পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন নাফিস। যেখানে কানে ফোন রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে। যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরও বাড়িয়ে দেবে!

এদিকে, আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায়ও জানানো হয়েছে, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Shamol Bangla Ads

ইউনূস শান্তকে বলেছেন, “সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।” তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। আজ শেষ দিন শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান ১৮৫ রানের ল্যান্ডমার্কে। টাইগারদের এবারের জয়টা এলো ৬ উইকেটের ব্যবধানে।

Need Ads
error: কপি হবে না!